Monday, 27 November 2017

ম্যাশ যখন গেইল, গেইল যখন ম্যাশ!

একটাতে জিতছে তো আরেকটায় হারছে। কখনো শেষ চারে যাওয়ার আশা উজ্জ্বল হচ্ছে, কখনো আবার সংশয় জাগছে—এমনই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে রংপুর রাইডার্সকে। চট্টগ্রাম-পর্বে খুলনা টাইটানসের কাছে হারের পর চিটাগং ভাইকিংসের বিপক্ষে পাওয়া শ্বাসরুদ্ধকর জয়টা যে স্বস্তি দিচ্ছে রংপুরকে, কাল বোঝা গেল হোটেল র‍্যাডিসন ব্লুতে।

সন্ধ্যা সাতটার দিকে হোটেলের লবিতে একে একে জড়ো হলেন রংপুরের সব খেলোয়াড়। শুরুতে মনে হচ্ছিল মাশরাফিরাও হয়তো তামিম ইকবালদের মেজবানে যাচ্ছেন। পরে জানা গেল তাঁরা যাচ্ছেন স্পনসরের এক অনুষ্ঠানে। সে অনুষ্ঠানের কিছুটা লাইভ করা হয়েছে রংপুরের ফেসবুক পেজে।
লাইভে চিটাগংয়ের বিপক্ষে ১৭ বলে ৪২ রানের ইনিংসটার কথা মনে করিয়ে দিতেই সেটি এড়িয়ে গেলেন মাশরাফি। ক্যামেরা গেইলের কাছে গেলে ক্যারিবীয় ওপেনার নিজেকে পরিচয় দিলেন ‘মাই নেম ইজ মাশ (মাশরাফি)’ বলে! আর পাশে বসা মাশরাফিকে পরিচয় করিয়ে দিলেন এভাবে ‘...অ্যান্ড দ্যাটস ক্রিস্টোফার (গেইল)! কাল (পরশু) ক্রিস্টোফার দুর্দান্ত খেলেছে।’ শুনে এক চোট হাসলেন মাশরাফি। রংপুর অধিনায়কের জবাবটাও হলো বেশ, ‘ও মুর্তজা। কাল থেকে সে মুর্তজা!’
রসিকতার মধ্যেও মাশরাফি-গেইল কিন্তু বোঝালেন তাঁদের রসায়ন ভালোই জমেছে এবার।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি এক মেধাবী ছাত্রকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরে শনিবার রাতে বাংলাদেশি তরুণ মেধাবী ছাত্র এম হাসান রহমান বাঁধনকে কেবা বা কারা গুলি করে হত্যা করেছে। উচিটা পুলিশ গতকাল সোমবার সকালে সংবাদ সম্মেলন করে এ খবর নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের পাশে ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে একটি গাড়িতে ২৬ বছরের এক যুবকের  লাশ পাওয়া গেছে । পুলিশ জানায় , সে পিৎজা হাট ডেলিভারির কাজ করতেন। এদিন রাতে পিৎজা ডেলিভারি দিয়ে সঠিক সময়ে পিৎজা সেন্টারে না পৌঁছাতে পিৎজা কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করেন। রবিবার বেলা এগারো টায় পুলিশ লাশ ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে তার গাড়ির ট্যাংক থেকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে গুলি করার পর গাড়ির ট্যাংকে ঢুকিয়ে নিয়ে এ এলাকায় ফেলে আসে। পুলিশ নিশ্চিত করেছেন, গাড়িটি তাঁর (বাঁধন)। এ ব্যাপারে পুলিশ জনগণের সহযোগিতা কামনা করেছেন।

সোমবার ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পর বাঁধনের লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে জানিয়েছেন তাঁর সহপাঠীরা। জানা যায়, তাঁর গ্রামের বাড়ি গাজীপুর চৌরাস্তা টেরি পাড়ায়। তিনি পরিবারের একমাত্র ছেলে।

এদিকে বাঁধনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উচিটা শহরে বাঙালি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেকে এ খবর জানতে ভিড় জমায় ডাউন-টাউন কোট প্রাঙ্গণে।  উচ্চশিক্ষার আশায় দীর্ঘ সাত বছর আগে তিনি (বাঁধন) বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। বাটলার কমিউনিটি কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসোসিয়েট শেষ করে আগামী সেশনে ক্যানসাস ইউনিভার্সিটিতে ভর্তির চূড়ান্ত প্রক্রিয়া শেষ করেছিলেন।  আগামী ডিসেম্বরে তাঁর কেইউতে ভর্তি হওয়ার কথা ছিল।

মা-বাবার একমাত্র সন্তান বাঁধন।  স্বপ্নের দেশ আমেরিকায় পড়ালেখা করতে এসে এভাবে লাশ হয়ে ফিরে যাওয়াকে কোনোভাবে মেনে নিতে পারছেন না তার সতীর্থরা। বাঁধনের ছোট বেলার বন্ধু নাঈম জানান, বাঁধন গত ২মাস ধরে পিৎজা হাট ডেলিভারির কাজ করেছিলেন। প্রতিদিন সাড়ে বারটার মধ্যে ঘরে ফিরে আসতেন। কিন্তু শনিবার গভীর রাত পর্যন্ত বাঁধন ঘরে না ফেরাতে আমি (নঈম) তাঁকে খুঁজতে রাত তিনটা বিভিন্ন হসপিটালের ইমার্জেন্সিতে খোঁজ নেয়। পরে পুলিশ নিশ্চিত করেন, ‘তুমি যাকে খুঁজছ তার ডেড বডি আমরা উদ্ধার করেছি’। বন্ধুদের কথা দিয়েছিল- থ্যাংকস গিভিংডে-তে নিজে রান্না করে খাওয়াবে । বড় সাইজের মুরগিও কিনে এনে সব আয়োজন ঠিক করে রেখেছিল। কিন্তু নিয়তি সবার কাছ থেকে বাঁধনকে ছিনিয়ে নিয়ে গেল । উচিটা শহরে এখন যেন বোবা কান্না! বাঙালি কমিউনিটিতে বাঁধন ছিল অনন্য এক প্রতিভা। যে কোন অনুষ্ঠান বাঁধন জমিয়ে তুলত। যেন সবাইকে চোখের জলে ভাসিয়ে দিয়ে চলে গেল না ফেরার দেশে।

Saturday, 18 November 2017

সাল্লু আর ক্যাটের ইশারায় নেচেছে দুনিয়া

‘এক থা টাইগার’ ছবির পর কেটে গেছে পাঁচ বছর। ওই ছবিতে তাঁরা একসঙ্গে নেচেছিলেন। আবার দুজন দুজনের হাত ধরে নেচেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে এই জনপ্রিয় জুটিকে ‘সোয়াগ সে স্বাগত’ গানে একে অপরের ইশারায় নাচতে দেখা যাবে। আর এই গানে সাল্লু-ক্যাটের তালে তাল মিলিয়ে নেচেছে বিনোদনপ্রিয় দুনিয়া।
আলী আব্বাস জাফর পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর ট্রেলার দারুণ সাড়া ফেলেছে। প্রতীক্ষিত এই ছবির অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে ‘সোয়াগ সে স্বাগত’ গানটি। বিশাল দদলানি ও নেহা বাসিনের গাওয়া গানটির নৃত্য নির্দেশক বৈভবি মার্চেন্ট। যশরাজের পক্ষ থেকে
জানানো হয়, গ্রিসের ন্যাক্সস নামে ছবির মতো সুন্দর ছোট্ট একটি দ্বীপে গানটি শুট করা হয়েছে।
সালমান আর ক্যাটরিনার সঙ্গে গানটিতে নাচ করেছেন বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা। এই যেমন গ্রিস, ফ্রান্স, ত্রিনিদাদ, টোবাগোসহ বিভিন্ন দেশের প্রশিক্ষিত হিপহপ, ব্যালে, অ্যাফ্রো মিলিয়ে ১০০ জন নৃত্যশিল্পী। ‘সোয়াগ সে স্বাগত’ গানের মাধ্যমে উঠে এসেছে বিশ্ব ভ্রাতৃত্ববন্ধন। ‘সুলতান’ ছবির পরিচালক আলী আব্বাস জাফর গানটি প্রসঙ্গে বলেন, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির গানটি ভালোবাসা, শান্তি আর ভ্রাতৃত্ববোধের প্রতীক। বিশাল-নেহার গাওয়া এই গানে ক্যাটরিনা আর সালমানের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা নাচ করেছেন।’
‘সোয়াগ সে স্বাগত’ গানের শুটিং প্রসঙ্গে পরিচালক বলেন, ‘গ্রিসের এই দ্বীপের জনসংখ্যা একদম কম। ন্যাক্সসের প্রতিটি মানুষ শুটিং দেখতে ভিড় করতেন। গানটি শুনে এই দ্বীপের নয় থেকে নব্বই বছরের সবাই নেচে উঠেছিলেন। বাড়ির ছাদে, বারান্দায়, পথে ঘাটে নেক্সাসের প্রায় প্রতিটি মানুষকে দেখা যায় সালমান-ক্যাটরিনার পায়ে পা মেলাতে। সে এক দুর্দান্ত অনুভূতি।’
যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানান হয়, ‘সোয়াগ সে স্বাগত’ গানটির শুটিংয়ের মাধ্যমে ন্যাক্সসবাসীর সঙ্গে সালমান খান ও ক্যাটরিনা কাইফের এক সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এই দুই বলিউড তারকা শুটিং শেষ করে দ্বীপের মানুষদের সঙ্গে আড্ডায় মেতে উঠতেন।

Monday, 13 November 2017

Dance Bangla 2017

Dance Bangla 2017

ঢাকায় ইংলিশ ফুটবলারের ঝলক

ঢাকার ফুটবলে পাওয়া গেল নতুন ইংলিশ তারকা চার্লি শেরিংহামের আগমনধ্বনি। সাইফ স্পোর্টিংয়ের হয়ে আজই অভিষেক হলো তাঁর। চার্লির দুর্দান্ত এক গোল ও ওয়েডসনের স্পট কিকের গোলই আবাহনী লিমিটেডের সঙ্গে ব্যবধান গড়ে দিল সাইফের। আবাহনীকে ২-১ ব্যবধানে হারিয়েছে সাইফ স্পোর্টিং।

ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা স্ট্রাইকার টেডি শেরিংহামের ছেলে চার্লি। টেডি শেরিংহামের ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে ৫১ ম্যাচে আছে ১১ গোল। ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ খেলা বিখ্যাত বাবার ছেলে চার্লির ঢাকা মিশন শুরু হলো গোল দিয়ে।
লম্বা ঝুঁটি বাঁধা চুলে সানডে সিজোবাকে আগে কখনো দেখা গেছে? নিশ্চয় নয়। মিডফিল্ডার হিসেবেও ঢাকার মাঠে আগে কখনো খেলতে দেখা যায়নি ওয়েডসন এনসেলমেকে। ঢাকায় প্রত্যাবর্তন ম্যাচে আজ দুজনকেই বড় অপরিচিত লাগছিল। কি বেশভূষা, কি মাঠের পারফরম্যান্সে। চার্লির আবির্ভাবের দিনে পুরোনো এই দুই তারকা থাকলেন অনুজ্জ্বল হয়ে।
২ পয়েন্ট ব্যবধানে দুই দলই শিরোপার দৌড়ে থাকায় ম্যাচটির উত্তাপ ছিল ভালোই। এই উত্তাপের মধ্যে এক মৌসুম পরে সাইফের জার্সিতে ঢাকায় ওয়েডসনের ফেরা, আবাহনীতে সানডের অন্তর্ভুক্তি এবং নতুন ইংলিশ ফুটবলার চার্লি শেরিংহামের সূচনালগ্ন। অনেকে তো লাগিয়ে দিয়েছিল সানডে-ওয়েডসন দ্বৈরথ ট্যাগও। সব মিলিয়ে ম্যাচটির গুরুত্ব বেড়ে যায় আরও বেশি। শেষ পর্যন্ত একচেটিয়া দুর্দান্ত ফুটবল খেলে জিতে বেশ ভালোভাবেই শিরোপার দৌড়ে এগিয়ে গেল সাইফ স্পোর্টিং। ১২ ম্যাচ শেষে সাইফের পয়েন্ট ২৫। আর সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৪। সাইফের ওপরে আছে কেবল চট্টগ্রাম আবাহনী।
আজ আবাহনীর খেলা দেখে একবারের জন্যও মনে হয়নি দলটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মাঝমাঠের নাটাইটা একবারও নিজেদের হাতে নিতে পারেনি। পুরোটা সময় শুধু ঠেকিয়েই গেল। সাত মিনিটে জামালের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে রক্ষা করা দিয়ে শুরু হয় ঠেকানো পর্ব। ১৯ মিনিটে মতিনের ক্রস থেকে ডি-বক্সের মধ্যে বল নিয়ন্ত্রণে নিতে পারলেও গোল না করতে পারার ব্যর্থতা ইংলিশ তারকা শেরিংহামের। ছয় মিনিট পরে ওয়েডসনের রক্ষণচেরা পাস থেকে আরও একটি ভালো সুযোগ পেয়েছিলেন এই ইংলিশ। কিন্তু ঢাকায় প্রথম ম্যাচে কিছুটা জড়তা থাকায় সময়ের অপচয়। তবে ৭৫ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নারে পর্দার অন্তরাল থেকে বের হয়ে হেডে দুর্দান্ত গোল করে জাত চিনিয়েছেন চার্লি শেরিংহাম।
গোল দিয়ে ঢাকা পর্বটা শুরু করতে পেরে ম্যাচ শেষে উৎফুল্ল প্রকাশের সঙ্গে দুটি বাস্তব কথাও শোনালেন, ‘আমি পুরোপুরি ভিন্ন পরিবেশ থেকে এসেছি। ঢাকার ফুটবল আমার জন্য নতুন অভিজ্ঞতা।’ ঢাকায় পা রাখার আগে শেষ বছরে খেলেছেন ইংল্যান্ডের সেমি পেশাদার লিগে। তবে বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথেও খেলার অভিজ্ঞতা আছে তাঁর।
শেরিংহামের আগে ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাইফকে এগিয়ে নিয়েছিলেন ওয়েডসন। আবাহনীর হয়ে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেছেন সানডে।
সানডে ও ওয়েডসনকে আজ তেমন খুঁজেই পাওয়া যায়নি। মূলত উইঙ্গার ও মূল স্ট্রাইকার হিসেবে খেলা ওয়েডসনকে সাইফ কোচ আজ খেলিয়েছেন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে। ফলে শেখ জামালের জার্সিতে দেখা সেই তেড়েফুঁড়ে যাওয়া ওয়েডসনকে পাওয়া গেল না আজ। হয়তো নতুন পজিশনে অভ্যস্ত নয় বলেই।

বিশ্বকাপ থেকে বাদ ইতালি

পরাজয়ের লজ্জা বরণ করে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিদায় নিতে হলো ফুটবলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে। খেলা শুরুর আগে থেকে ইতালিকে নিয়ে একটা আশঙ্কা কাজ করেছিল যে দলটি বিশ্বকাপে খেলতে পারবে তো? ম্যাচ শেষে আশঙ্কা বাস্তবে রূপ নিল। সুইডেনের সঙ্গে জীবন-মরণ ম্যাচে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হওয়ায় রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ল ইতালি।

মিলনের সান সিরোয় সোমবার রাতে বাছাইপর্বের প্লে অফের ফিরতি লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। প্রথম লেগে ১-০ গোলে জয়লাভ করায় বিশ্বকাপের নিজেদের খেলার সুযোগ পেয়ে গেল সুইডেন। এর ফলে ১২ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে গেল ২০০৬ সালে জার্মান আসরে খেলা সুইডেন।

৯০ মিনিটের খেলার বেশির ভাগ সময় বলের নিয়ন্ত্রণ ছিল ইতালির কাছে। বেশ কয়েকবার সুইডেনের গোলপোস্টে সংঘবদ্ধভাবে আক্রমণও চালায় ইতালি। কিন্তু গোলের দেখা কোনোভাবেই পায়নি দলটি। এদিকে ইতালির গোলপোস্টে সেভাবে আক্রমণ না করতে পারলেও তাদের ঠেকিয়ে রাখতে পেরে অবশ্যই প্রশংসার দাবি রাখেন সুইডেনের খেলোয়াড়েরা।

বিশ্বকাপ খেলার সুযোগ থেকে বাদ পড়ে যাবে—এই লজ্জা এড়াতে প্রথম থেকেই ইতালি বেশ আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছে। বেশ কয়েকটি সুযোগও পায় দলটি। কিন্তু বল জাল পর্যন্ত নিতে পারেনি। দ্বিতীয়ার্ধেও একইভাবে একের পর এক আক্রমণ করতে থাকে ইতালি। এই সময়েও কোনো ফল পায়নি দলটি। ফলে খেলা গোলশূন্য ড্র হয়।

২০০৬ সালে জার্মান বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর গত দুই আসরে গ্রুপ পর্ব পার হতে পারেনি ইতালি। এবার তো বাদ পড়ল বাছাইপর্ব থেকে। ফলাফল—চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পেছনে ফেলে মূল পর্বে জায়গা করে নিল সুইডেন।

ব্রাজিলের পর বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সফল দেশ ইতালি। ব্রাজিল এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জিতেছে। ইতালি ও জার্মানি জিতেছে চারবার।

মাত্র দুবার বিশ্বকাপ খেলেনি ইতালি। এর মাঝে একবার নিজেদের ইচ্ছায় অংশ নেয়নি দেশটি। শুধু একবারই বিশ্বকাপে যেতে ব্যর্থ হয়েছে দেশটি। সর্বশেষ ১৯৫৮ বিশ্বকাপে খেলতে পারেনি ইতালি। ঘটনাক্রমে বিশ্বকাপে সুইডেনের সেরা সাফল্য সে বিশ্বকাপেই। সেবার পেলের ব্রাজিলের কাছে হেরে রানার্সআপ হয়েছিল সুইডেন।

রোহিঙ্গা সংকটকে এড়িয়ে যাচ্ছে আসিয়ান

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো জোটের (আসিয়ান) সম্মেলনের খসড়া ঘোষণায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিতাড়নের প্রসঙ্গের কোনো উল্লেখ নেই। মিয়ানমার আসিয়ানের অন্যতম সদস্য। ফিলিপাইনে জোটের সম্মেলনে অংশ নিচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি।

গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে ছয় লাখের বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে জাতিগত নিধনের উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু এ বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে আসিয়ান।

গতকাল সোমবার আসিয়ান সম্মেলনের ঘোষণার খসড়া দেখার সুযোগ পায় রয়টার্স। সেখানে ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ফিলিপাইনে ইসলামি উগ্রবাদীদের সঙ্গে লড়াইয়ের সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে ‘আক্রান্ত সম্প্রদায়ের’ মাঝে ত্রাণ বিতরণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।

ফিলিপাইন বর্তমানে আসিয়ানের সভাপতি। দেশটি ওই খসড়া ঘোষণাপত্র প্রণয়ন করেছে। এতে মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিস্থিতি ও রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। এমনকি রোহিঙ্গা শব্দটিও ব্যবহার করা হয়নি। অং সান সু চি বিশ্বনেতাদের এই শব্দের ব্যবহার এড়ানোর জন্য অনুরোধ করেছেন।

মুসলমান সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া আসিয়ানের অন্যতম সদস্য রাষ্ট্র। দেশটি প্রথম থেকেই রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে সোচ্চার। কিন্তু আসিয়ানের নীতি হচ্ছে, কোনো সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে জোটের অন্য রাষ্ট্র কোনো হস্তক্ষেপ না করা। ওই নীতির কারণে মালয়েশিয়া রোহিঙ্গা নির্যাতন প্রসঙ্গটি সম্মেলনে উত্থাপন করেনি।

গত সেপ্টেম্বরে আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বিবৃতির প্রতি অনাস্থা জানায় মালয়েশিয়া। তারা তখন বলেছিল, ওই বিবৃতি বাস্তবতার প্রতিফলন করে না।

তবে আসিয়ান সম্মেলনের দেওয়া বক্তব্যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি সমালোচনা করেছেন অং সান সু চি। রোববারের ভাষণে তিনি বলেন, হস্তক্ষেপ না করার নীতি সমালোচনা মূলত সহযোগিতা না করার অজুহাত। ১৯৯৯ সালে তিনি যখন সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করছিলেন গণতন্ত্রের জন্য, তখন এই অজুহাত ব্যবহার করেই তাঁকে সহযোগিতা করেনি আসিয়ান দেশগুলো।

Saturday, 4 November 2017

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হাতাহাতি

গত বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় শিক্ষকদের দুটি গ্রুপের মধ্যে দলাদলির যে সহিংস প্রকাশ ঘটেছে, তা অত্যন্ত অরুচিকর ও লজ্জাজনক। শিক্ষার্থীদের মনে এমন ঘটনার অভিঘাত অত্যন্ত গ্লানিকর ও হতাশাব্যঞ্জক হতে পারে। এ ঘটনায় শুধু শিক্ষকসমাজেরই মর্যাদাহানি ঘটেনি, সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় অঙ্গনের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির একজন প্রবীণ শিক্ষক বৃহস্পতিবারের ঘটনাটিকে ‘নোংরামির চূড়ান্ত রূপ’ বলে বর্ণনা করেছেন। তাঁর এই বর্ণনা যে যথার্থ, তা স্পষ্ট হয়ে উঠেছে সচেতন নাগরিক মহলে এবং ইন্টারনেটের সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা-সমালোচনার মধ্য দিয়ে। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক যথার্থই বলেছেন যে এই ঘটনা আকস্মিকভাবে ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দলাদলি ও স্বার্থের সংঘাত এমন কদর্য রূপ ধারণ করেছে যে তার সহিংস প্রকাশ এখন আর অসম্ভব নয়। বৃহস্পতিবারের ঘটনায় কতিপয় শিক্ষক পরস্পর কিল-ঘুষি মারার মধ্য দিয়ে সেটাই প্রমাণ করেছেন। এর আগে কতিপয় শিক্ষককে দেখা গেছে শিক্ষার্থীদের কিল-ঘুষি মারা ও কলার চেপে ধরার মতো অশিক্ষকসুলভ আচরণ করতে।

ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়, যার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি-সচেতনতা, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং উচ্চমানের শিক্ষা-গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ঐতিহ্য ছিল। এ বিশ্ববিদ্যালয় ছিল জাতির বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনার অন্যতম কেন্দ্র, সুস্থ সংস্কৃতিচর্চার অন্যতম প্রধান ক্ষেত্র। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এখন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি, এমনকি একই দলের ভেতরে উপদলীয় কোন্দল ন্যক্কারজনক মাত্রা অর্জন করেছে।

শিক্ষা-গবেষণা, পঠনপাঠন, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিদ্যাপীঠ হিসেবে আরও উৎকর্ষ সাধনের পথ ছেড়ে ব্যক্তিগত বৈষয়িক স্বার্থসিদ্ধির লক্ষ্যে সংকীর্ণ ও অসংস্কৃত দলাদলিতে লিপ্ত হয়ে যে শিক্ষকেরা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, তাঁদের হাত থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে রক্ষা করা একান্ত প্রয়োজন। শিক্ষকসমাজের যে অংশটি বিশ্ববিদ্যালয়ের এই ধ্বংসপ্রক্রিয়া সম্পর্কে সচেতন কিন্তু এই পরিস্থিতি পরিবর্তনে সক্রিয় ভূমিকা নিতে আগ্রহ বোধ করে না, এখন তাদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় হওয়ার সময় এসেছে। বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ও মর্যাদা ফিরিয়ে আনার জন্য জাতীয় রাজনৈতিক দলের লেজুড়বৃত্তির বাইরে শিক্ষকতা পেশার প্রতি আন্তরিকভাবে অঙ্গীকারবদ্ধ শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তাঁদের পাশে দাঁড়াতে হবে সচেতন ছাত্রসমাজকে, যাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়েন বিদ্যার্জনের মাধ্যমে উন্নত জীবন গড়ার স্বপ্ন নিয়ে।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অবক্ষয় রোধ করতে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সক্রিয়তা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

শুরুতেই সিলেটের সাফল্য

খেলার শুরু থেকেই সামনে এসে নেতৃত্ব দিলেন সিলেট সিক্সারস অধিনায়ক নাসির হোসেন। বোলিংয়ের শুরুতে এসেছেন নিজেই। প্রথম ওভারেই তুলে নিয়েছেন মেহেদী মারুফের উইকেট। ডিপ কাভারে ক্যাচ নিয়েছেন হুইটলি। এই মুহূর্তে উইকেটে কুমার সাঙ্গাকারা। তাঁর সঙ্গী আরেক ওপেনার এভিন লুইসকেও আউট করেছেন নাসির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ঢাকা ডায়নামাইটসের রান ২ উইকেটে হারিয়ে ৫৭। সাঙ্গাকারা ২৬ আর মোসাদ্দেক শূন্য রানে অপরাজিত।
দুই দলের একাদশ
সিলেট সিক্সারস: উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হুইটলি, সাব্বির রহমান, নাসির হোসেন অধিনায়ক, শুভাগত হোম, নুরুল হাসান উইকেটরক্ষক, তাইজুল ইসলাম, আবুল হাসান, লিয়াম প্লাঙ্কেট, ক্রিসমার সান্টোকি।
ঢাকা ডায়নামাইটস: কুমার সাঙ্গাকারা উইকেটরক্ষক, এভিন লুইস, সাকিব আল হাসান অধিনায়ক, ক্যামেরন ডেলপোর্ট, কাইরন পোলার্ড, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, আবু হায়দার, সাকলাইন সজীব, আদিল রশিদ।

বিশ্ব হকিতে বাংলাদেশের আম্পায়ার

সুসংবাদটা প্রথম শোনেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রশীদের কাছ থেকে। তারপরও নিজের কানকে বিশ্বাস করতে পারেননি সেলিম লাকি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) চিঠি পেয়ে বুঝতে পারলেন, স্বপ্ন পূরণের প্রথম সিঁড়িতে পা রেখেছেন। ১০ বছর ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক হকি ম্যাচ পরিচালনা করে আসছেন। কিন্তু এত দিন লাকির আন্তর্জাতিক সীমানাটা শুধু এশিয়ার মধ্যেই আটকে ছিল। এবার সেটা পাখা মেলেছে সারা বিশ্বে। এফআইএইচের পিইউএল (প্রমিজিং আম্পায়ার লিস্ট) তালিকায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি আম্পায়ারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। হকি আম্পায়ারদের এলিট প্যানেলে এর ওপরে রয়েছে শুধু দুটি ধাপ।

মাঠে লাকির নিরপেক্ষ ম্যাচ পরিচালনার স্বীকৃতি হিসেবে এফআইএচ তাঁকে গত পরশু চিঠি দিয়ে জানিয়েছে, আগামী বছর থেকে জুনিয়র বিশ্বকাপ, বিশ্বকাপ বাছাই, ওয়ার্ল্ড হকি লিগ ও অলিম্পিক গেমসের বাছাইয়ের ম্যাচ পরিচালনা করতে পারবেন।

ঘরোয়া হকিতে খেলার পাশাপাশি লাকি আম্পায়ারিং শুরু করেন ২০০৭ সালে। তবে ২০১০ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে হয়ে যান পুরোপুরি আম্পায়ার। প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের সুযোগ আসে ২০১২ সালে। চতুর্থ এফএইচ কাপে সিঙ্গাপুর-থাইল্যান্ডের ম্যাচ পরিচালনা করেন ফ্লাডলাইটে। এরপর ৩০টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন লাকি। এতগুলো ম্যাচের মধ্যে তাঁর কাছে স্মরণীয় হয়ে আছে, গত বছর গুয়াহাটিতে হওয়া এসএ গেমসের ভারত-পাকিস্তান ফাইনাল।

লাকি গত পাঁচ বছরে হংকংয়ে এএইচএফ কাপ, মালয়েশিয়ায় এশিয়া কাপ, ভারতে এসএ গেমস, দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমস, থাইল্যান্ডে এএইচএফ কাপ, বাংলাদেশে এশিয়ান গেমসের বাছাই ম্যাচ পরিচালনা করেছেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম নিরপেক্ষ আম্পায়ার হন ২০১৬ জুনিয়র এএইচএফ কাপে। দেশের মাটিতে গত অক্টোবরে শেষ হওয়া এশিয়া কাপে পরিচালনা করেন চারটি ম্যাচ।

শুরুতে ‘খারাপ’ হওয়ায় ভালো হয়েছে ঢাকার!

অধিনায়ক সাকিব আল হাসান আসেননি, প্রথম ম্যাচের পর ঢাকা ডায়নামাইটসের হয়ে সংবাদ সম্মেলনে এলেন আবু হায়দার। বর্তমানে চ্যাম্পিয়ন, কাগজে-কলমেও শক্তিশালী দল ঢাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে সাকিবের দল পাত্তাই পায়নি নাসির হোসেনের সিলেট সিক্সারসের কাছে! হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

কেন বড় ব্যবধানে হার, সেটির ব্যাখ্যায় আবু হায়দার ঘুরেফিরে ‘খারাপ’ দিনের কথাই বললেন, ‘উইকেট ভালো ছিল। আজ আমাদের একটা খারাপ দিন গেছে। দ্রুত উইকেট পড়ে যাওয়া ও মাঝে দুজন সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় বড় স্কোর হয়নি।’
শুধু ব্যাটিং কেন, বোলিংটাও যাচ্ছেতাই হয়েছে ঢাকার। সিলেটের দুই ওপেনারের গায়ে তো আঁচড়ই ফেলতে পারেননি ঢাকার বোলাররা। বাজে বোলিংয়ের ব্যাখ্যায় ৩ ওভারে ২৭ রানে উইকেটশূন্য থাকা আবু হায়দার শুধু এতটুকুই বললেন, ‘যে পরিকল্পনা ছিল সে অনুযায়ী বোলিং করতে পারিনি। যে ভুলগুলো হয়েছে এখান থেকে শিক্ষা নিয়ে আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াব।’
বিপিএলের উদ্বোধনী ম্যাচেই ১৮ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম টুইটম্বুর। দর্শকের অধিকাংশই যে সিলেটের সমর্থক, না বললেও চলছে। প্রতিপক্ষের এই বিপুল দর্শকের সামনে খেলাটা কোনো চাপ নয় বলেই দাবি বাঁহাতি পেসারের, ‘আমরা পেশাদার ক্রিকেটার। যেখানেই খেলি দর্শক কখনো আমাদের পক্ষে থাকবে, কখনো বিপক্ষে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের কাছে এটা কোনো ব্যাপার না।’
তা ব্যাপার না হলেও ফেবারিটদের টুর্নামেন্ট শুরুটা যে হার দিয়ে হলো, সেটি নিয়ে নিশ্চয়ই বড় বার্তা। হারকে অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন আবু হায়দার, ‘একটা খারাপ দিন যেতেই পারে। আমাদের খারাপ দিনটা হয়তো আগেই চলে গেছে। শুরুতে খারাপ দিন যাওয়ায় আমাদের জন্য ভালো হয়েছে। চেষ্টা করব সামনে নতুন উদ্যমে আবার শুরু করতে।’
নতুন উদ্যমে শুরু করার সুযোগটা কালই পাচ্ছে ঢাকা। একই মাঠে সন্ধ্যায় সাকিবদের প্রতিপক্ষ খুলনা টাইটানস।

‘বিশ্ব পরমাণু ক্লাব’-এ যুক্ত হলো বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ পর্বের প্রাথমিক কাজ শুরুর (ফার্স্ট কংক্রিট পৌরিং বা এফসিপি) অংশ হিসেবে ‘ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লাইসেন্স’ পেল বাংলাদেশ আণবিক শক্তি কমিশন (বিএইসি)।

বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম ইউনিটের লাইসেন্স দিয়েছে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি (বিএইআরএ)। বিএইআরএর চেয়ারম্যান নঈম চৌধুরী আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান দিলিপ কুমার সাহার কাছে লাইসেন্স তুলে দেন। এই লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব পরমাণু ক্লাব’ (নিউক্লিয়ার নেশন)-এ যুক্ত হলো। বাংলাদেশ এই ক্লাবের ৩২তম দেশ।

আগামী ৩০ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মূল্য কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শনিবার বিকেলে স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএইআরএ শর্তসাপেক্ষে এই লাইসেন্স দিয়েছে। এখন নিঃশর্ত লাইসেন্স পাওয়ার জন্য প্রকল্পের মালিক আণবিক শক্তি কমিশনকে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। এর মধ্যে রয়েছে প্রকল্প এলাকার বেলেমাটি পরমাণু চুল্লি (রিঅ্যাক্টর) স্থাপনের উপযোগী করে তোলা, পদ্মাপাড়ের প্রতিরক্ষা বাঁধ বিদ্যুৎকেন্দ্রের জন্য নিরাপদ করে তোলা, জরুরি অবস্থায় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা চূড়ান্ত করা এবং প্রকল্পের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা।

আণবিক শক্তি কমিশন সূত্র জানায়, এই কাজগুলো সম্পন্ন করে আগামী মার্চ মাস নাগাদ তারা নিঃশর্ত লাইসেন্স পাবে বলে আশা করে। বিএইআরএর সূত্র জানায়, যেখানে বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক চুল্লি স্থাপিত হবে, সে জায়গা একটি পারমাণবিক চুল্লি ১০০ বছর চলার মতো মজবুত ও টেকসই হয়েছে কি না, তা পরীক্ষা করে নিশ্চিত হলেই চূড়ান্ত লাইসেন্স দেবে।

সূত্রগুলো জানায়, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য রূপপুরের বেলে মাটি একটি বড় সমস্যা। এই মাটিকে পারমাণবিক চুল্লি স্থাপনের উপযোগী করার জন্য ঠিকাদার কোম্পানি অ্যাটমট্রয়েক্সপোর্ট ‘ডিপ সয়েল মিশ্চিং’ নামের একটি জার্মান প্রযুক্তি ব্যবহার করছে। পদ্মাপাড়ের বাঁধও প্রকল্পের নিশ্চিত নিরাপত্তার উপযোগী করে তোলার জন্য কতিপয় প্রকৌশলগত কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এই কাজগুলো গত ৭ আগস্টের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু বর্ষা মৌসুমের কারণে সব কাজ সম্পন্ন করা যায়নি। ফলে চূড়ান্ত লাইসেন্স পেতে ছয় মাসেরও বেশি দেরি হবে। তবে এ জন্য প্রকল্প বাস্তবায়নের সময় পেছাবে না।

গত বছরের ২১ জুন বিএইআরএ রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সাইট লাইসেন্স দিয়েছিল। এই লাইসেন্স দেওয়ার আগে সেখানকার মাটি, পানি, বাঁধ প্রভৃতির অবস্থা যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি বলে অভিযোগ রয়েছে। রাশিয়ার ঠিকাদার কোম্পানির দেওয়া প্রতিবেদনে যেভাবে বলা হয়েছে, সেটাই যথার্থ বিবেচনা করে তখন সাইট লাইসেন্স দেওয়া হয়।

রাশিয়ার দেওয়া প্রকল্প ব্যয়ের ৯০ শতাংশ সরবরাহ ঋণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পে রাশিয়ার উদ্ভাবিত সর্বাধুনিক (থ্রি প্লাস জেনারেশন) ‘ভিভিইআর ১২০০’ প্রযুক্তির পারমাণবিক চুল্লি ব্যবহার করা হবে। প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি চুল্লি স্থাপন করা হবে রূপপুরে। ২০২৩ সালে এর প্রথমটি এবং পরের বছর দ্বিতীয় চুল্লিটি চালু হওয়ার কথা।

বর্তমানে পৃথিবীর ৩১টি দেশে ৪৫০টি পারমাণবিক বিদ্যুতের ইউনিট চলমান আছে। এগুলোর মোট উৎপাদনক্ষমতা প্রায় ৩ লাখ ৯২ হাজার মেগাওয়াট (৩৯২ গিগাওয়াট)। বাংলাদেশ ছাড়া আরও ৬০টি ইউনিট বিভিন্ন দেশে নির্মাণাধীন রয়েছে, যার সর্বমোট ক্ষমতা প্রায় ৬০ হাজার মেগাওয়াট।

নঈম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়–সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান দিলিপ কুমার সাহা, রূপপুর প্রকল্পের পরিচালক শৌকত আকবর, রোসাতোমের প্রতিনিধি প্রমুখ বক্তব্য দেন।

Thursday, 2 November 2017

যে কারণে রিয়ালের এমন দুর্দশা

‘আমরা কোনো সংকটে পড়িনি!’
জিনেদিন জিদানের এমন অভয়বাণীতেও মনে হয় না কোনো কাজ হচ্ছে। কাল তো ‘অপয়া তেরো’তেই কাটা পড়তে হলো তাদের। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ইংলিশ কোনো ক্লাবের বিপক্ষে ১৩তম বারের মতো মাঠে নেমেছিল কাল রিয়াল মাদ্রিদ। তাতে প্রথমবারের মতো হার! টটেনহাম হটস্পারের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে বসেছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। দুদিন আগে এর চেয়েও বড় ধাক্কা খেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। প্রথমবারের মতো লা লিগায় খেলতে আসা জিরোনার কাছে হেরেছে ২-১ গোলে। টানা দুই পরাজয়েই যে সব শেষ হয়ে গেছে তা নয়, কিন্তু গত কিছুদিনের চেনা সুর যে কেটে গেছে সেটা নিশ্চিত।

কোন সুর? যে সুরে ইউরোপের সেরা রক্ষণের জুভেন্টাসকে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। যে সুরে ভর করে বার্সেলোনাকে টানা দুই ম্যাচে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে নিয়েছিল রিয়াল। এর মাঝে বার্নাব্যুর ম্যাচে তো রীতিমতো অসহায় মনে হচ্ছিল বার্সেলোনাকে। অথচ সে ম্যাচে মাঠে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল এবং দলের প্রাণভোমরা ইসকো! আড়াই মাস আগের সে ম্যাচের পর মনে হচ্ছিল, এ রিয়ালকে আটকানোর সামর্থ্য যেন কারওরই নেই। জিদানের রিয়ালকে মনে হয়েছিল অপ্রতিরোধ্য!

আগস্ট থেকে নভেম্বর আসতে আসতেই বদলে গেছে প্রায় সবকিছু। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে পাঁচ বছর অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেছে। লিগে ১০ ম্যাচ যেতে না যেতেই বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা। কোপা ডেল রেতেও তৃতীয় বিভাগের দলের বিপক্ষে জয় পেতে দুটি পেনাল্টির দরকার হয়েছে জিদানের দলের। রিয়ালের হলোটা কী?
গোলরক্ষক
আবারও চোটে পড়েছেন কেইলর নাভাস। গত মৌসুমে তাঁর শূন্যস্থান পূরণ করে দিয়েছিলেন কিকো ক্যাসিয়া। এবার তাঁর পারফরম্যান্স একেবারেই ভরসা রাখার মতো নয়। রিয়াল একাডেমির এই গোলরক্ষকের বাজে ফর্মের পাশাপাশি নাভাসের অনুপস্থিতি ভালোই ভোগাচ্ছে রিয়ালকে।


রক্ষণ
রিয়ালের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রক্ষণে। পেপে চলে গেছেন ক্লাব ছেড়ে। তাঁর বদলি তরুণ ভায়েহো চোট কাটিয়ে ফিরেছেন মাত্র সেদিন। রাফায়েল ভারানেও দুদিন পর পরই ক্লাবের চিকিৎসকদের কাছে ধরনা দিচ্ছেন। প্রতি ম্যাচেই রিয়াল রক্ষণের ‘কঙ্কাল’ বের হয়ে যাচ্ছে। অধিনায়ক রামোসও যে খুব ভালো খেলছেন, তা নয়। সব কাজের ‘কাজি’ নাচোও যেন ভার বইতে বইতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন!
তবে রিয়ালের মূল সর্বনাশ হয়েছে দুই ফুলব্যাকের চোটে। বুকে সংক্রমণের কারণে দেড় মাস ধরে মাঠের বাইরে কারভাহাল। সে শূন্যস্থানে পূরণ করতে হাকিমি ব্যর্থ। একাডেমির এই তরুণ নিজের সর্বস্বটাই দিচ্ছেন। কিন্তু আক্রমণে কারভাহালের ডিফেন্স এলোমেলো করে দেওয়া দৌড় কিংবা ক্রস পাচ্ছে না রিয়াল। মার্সেলোও চোট থেকে ফিরে এসে নিজের ছায়া হয়ে আছেন। পাস বাড়ানোর আগে অযথা সময় নিচ্ছেন। ক্রসগুলোও দিতে পারছেন না ঠিকমতো। রিয়ালের গোল কমে যাওয়ার পেছনে ফুলব্যাকদের এমন নখদন্তহীন হয়ে পড়াটা বড় ভূমিকা রেখেছে।

Wednesday, 1 November 2017

রোহিঙ্গা শরণার্থী হয়েও ছাড়েননি ফুটবলার হওয়ার স্বপ্ন

দাউ দাউ করে জ্বলছে আগুন। পুড়ছে ঘর-বাড়ি, বাদ যায়নি নিরীহ গৃহপালিত পশুগুলোও। আগুনের লেলিহান শিখায় বিপর্যস্ত চারপাশ। বাতাসে ভেসে আসে লাশের গন্ধ। এমন লোমহর্ষক অবস্থায় আর সব রোহিঙ্গার মতো পরিবার-পরিজনের সঙ্গে দেশ ছাড়তে হয়েছে মোহাম্মদ আইয়ুব খানকেও। সীমান্ত পাড়ি দিয়ে তাদের সবারই আশ্রয়স্থল এখন বাংলাদেশ।

মা-বাবা ও নয় ভাইবোনের সঙ্গে বাড়ির মায়া ত্যাগ করার সময় বের হয়েছিলেন বেঁচে থাকার আকুতি নিয়ে। উত্তাল সাগরে গা ভাসানোর আগে মনে ছিল প্রশ্ন, ‘বাঁচা যাবে তো?’ এমন সন্দিহান জীবন নিয়েও বাড়ি ছাড়ার সময় সঙ্গে নিয়েছিলেন প্রিয় একটি জিনিস, ফুটবল খেলায় পায়ে দেওয়ার বুট। নিজেকে মনে মনে বলেছিলেন, ‘বেঁচে থাকলে ফুটবলও তো খেলা যাবে।’

বেঁচে আছেন আইয়ুব। কক্সবাজারের বালুখালি ক্যাম্পে প্রায় দুই মাস কাটানোর পরে কয়েক দিন ধরে আছেন কক্সবাজার শহরে এক পরিচিতজনের বাড়িতে। সেখান থেকেই ফোনে জানান ফুটবল হওয়ার স্বপ্নের গল্প, ‘ছোটবেলা থেকেই ফুটবল খেলি। ফুটবলের জন্য পড়াশোনাটাও করিনি বেশি। বিভিন্ন জেলায় গিয়ে ফুটবল খেলেছি। কিন্তু ভালো খেললেও রোহিঙ্গা হওয়ায় কখনো মংডু দলে জায়গা পায়নি। তবে ফুটবলার হওয়ার স্বপ্নটা এখনো দেখি। সুযোগ পেলেই পারব।’আইয়ুব খানের বয়স ২২। বাবা ইমান হোসেন কলেজের শিক্ষক হওয়া সত্ত্বেও নিজে লেভেল টেন শেষ করে ফুটবলের জন্যই আর পড়াশোনা এগিয়ে নেননি। হতে চেয়েছিলেন বড় ফুটবলার। কিন্তু ভাগ্যের কাছে হেরে তিনি এখন শরণার্থী। পরবাসী মানেই দুর্বিষহ জীবন। এরই মাঝে ফুটবলের টানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঠিকই খুঁজে নিয়েছেন বাংলাদেশ ফুটবল টিম পেজ। সেখানেই খুদে বার্তার মাধ্যমে প্রথমে নিজের পরিচয়, অবস্থান ও স্বপ্নের কথাটা জানান আইয়ুব। সে সূত্র ধরে প্রথম আলোর সঙ্গে যোগাযোগ ও নিজের মনের আকুতিটা জানান, ‘বেঁচেই যখন আছি, তখন ফুটবল খেলতে চাই। নিজের স্বপ্নটা পূরণ করতে চাই। বাংলাদেশের কোনো ক্লাব যদি আমাকে অনুশীলনের সুযোগ দিত।’

নয় ভাইবোনের মধ্যে আইয়ুব সবার ছোট। মা-বাবা, ভাইবোনেরা থাকেন বালুখালি ক্যাম্পে। এর মধ্যে এক বোন বয়ে বেড়াচ্ছেন গুলির চিহ্ন। মংডু ছাড়ার সময় গুলির আঘাতে আহত হয়েছিলেন বড় বোনটি। পরে চিকিৎসা শেষে এখন সুস্থই আছেন ক্যাম্পে।

ফুটবল প্রেম বুকে নিয়ে এখন দিন কাটছে আইয়ুবের। ফেসবুকের কভার ফটোতে বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির ছবি। আর টাইমলাইনজুড়ে রোহিঙ্গাদের দুর্দশার চিত্র। ফুটবল আর শরণার্থী পরিচয়—এ নিয়েই এখন দিন কাটছে আইয়ুবের।

এবার জয় চায় বাংলাদেশ

তাজিকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্রতে শুরু হয়েছে বাংলাদেশের বাছাইপর্ব অভিযান। ৪৮ ঘণ্টার মধ্যেই মালদ্বীপের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দুশানবের সেন্ট্রাল স্টেডিয়ামে নামছে বাংলাদেশ। যাদের থিম্পুতে অনূর্ধ্ব-১৮ সাফে ২-০ গোলে হারিয়েছিলেন লাল-সবুজ যুবারা। বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে বিকেল চারটায়।

দেড় মাস আগের সাফল্য এগিয়ে রাখছে বাংলাদেশকে। তবে ৪১ দিনের ব্যবধানে বাংলাদেশ দলে চার পরিবর্তন, আর মালদ্বীপে সাতজন। মাঝের এই সময় ও পরিবর্তনগুলোতেই বাংলাদেশ কোচ মাহবুব হোসেন রক্সির চোখ, ‘সাফে আমরা মালদ্বীপকে হারালেও এএফসির বাছাইপর্বের আগে তারা ভালো প্রস্তুতি নিয়েছে। তাই আগের কথা ভুলে যাওয়াই ভালো। তবে আমরা জানি তারা কীভাবে খেলে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আশা করি জয় পাব।’

গতকাল শেষ অনুশীলনে রিকভারির ওপরেই জোর দিয়েছেন ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচ জন হুইটাল। সঙ্গে তাজিকিস্তান ম্যাচের ভুল-ত্রুটিগুলো নিয়ে ট্যাকটিকস অনুশীলন। স্বাগতিকদের বিপক্ষে জাফর, সুফিলদের প্রেসিংয়ের গলদ ছিল কোথায়, তা নিয়েও চলল মহড়া। পাঁচ দলের বাছাইপর্বে দ্বীপরাষ্ট্রটির বিপক্ষেই শুরু হচ্ছে ভুল শুধরানো, সঙ্গে জয়ের খাতা খোলার সুযোগ। কেননা চূড়ান্ত পর্বের টিকিটের লড়াইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই।

মালদ্বীপও তেতে আছে সাফের প্রতিশোধের আশায়। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মালদ্বীপ। লঙ্কানদের বিপক্ষে তাদের ম্যাচ দেখে একটা বিষয় পরিষ্কার, থিম্পুর মালদ্বীপের সঙ্গে দুশানবের মালদ্বীপের পার্থক্য আছে অনেক। মালদ্বীপ কোচ এহসান আবদুল গনি অবশ্য সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশ তাদের চেয়ে এগিয়ে আছে। সেটা বলার জন্য বলা নাকি শক্তিমত্তার বিচারে, রক্সির শিষ্যদের তা প্রমাণ করতে হবে মাঠেই।

আগের ম্যাচে কনকনে ঠান্ডার মধ্যে দুর্দান্ত লড়াই করে তাজিকিস্তানের বিপক্ষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াই, চারদিক থেকেই প্রশংসা কুড়াচ্ছেন যুবারা। আজ জিততে না পারলে সব ভালোবাসাই মিলিয়ে যাবে হাওয়ায়।

গত বছরের প্রশ্নে এ বছরও পরীক্ষা!

 টাঙ্গাইলের ধনবাড়ীতে চলতি জেএসসি পরীক্ষার প্রথম দিনে ১৫ জন শিক্ষার্থীর আগের বছরের প্রশ্নে অর্ধেক সময় এবং বাকি অর্ধেক সময় চলতি প্রশ্নে পরীক্ষা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৪ শিক্ষককে বহিষ্কার করেছে প্রশাসন।

শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের চাপে প্রশাসন বিকেলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বহিষ্কারের সিদ্ধান্ত দেয়।

বুধবার ধনবাড়ী মুশুদ্দি আফাজউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা পরীক্ষায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, জেএসসি পরীক্ষার প্রথম দিন মুশুদ্দি অফাজউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ১ম পত্র পরীক্ষায় ২০১৭ সালের পরিবর্তে ২০১৬ সালের প্রশ্নপত্র দিয়ে কেন্দ্রের এক কক্ষে ১৫ জন শিক্ষার্থীর দেড় ঘণ্টা পরীক্ষা নেয়া হয়।

পরীক্ষা চলার দেড় ঘণ্টা পর ভুল ধরা পড়লে পুনরায় ২০১৭ সালের প্রশ্নপত্র দিয়ে সংশ্লিষ্টরা তাদের পুনরায় পরীক্ষা নেয়া শুরু করেন।

কিন্তু চেপে যাওয়ার শর্তে পূর্ণ সময় দেয়ার কথা থাকলেও পরে সে কথা তারা রাখতে পারেননি। কেন্দ্র কর্তৃপক্ষ  বাকি দেড় ঘণ্টার মধ্যেই খাতা নিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিক্ষক-শিক্ষার্থীরা বিষয়টি ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে উপজেলা প্রশাসনে এসে বিক্ষোভ করেন। কান্নাকাটি করেন অনেকে। মামলা করার হুমকিও দেন কেউ কেউ।

অবশেষে বিকালে উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে দায়িত্ব অবহেলার দায়ে ওই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মুশুদ্দি আফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, হল সুপার মোজাম্মেল হক, পরিদর্শক মনিরুজ্জামান ও মনোয়ারা খাতুনকে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভের কথা অস্বীকার করেছেন। অনেকে কান্নাকাটি করেছেন জানিয়ে বলেন, এ ঘটনায় সচিব ও হল সুপারসহ ৪ জন শিক্ষকের পীরক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে  এবং বিষয়টি জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। বোর্ড এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।

পাইলট সাব্বির ৭ দিনের রিমান্ডে

 বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার (কো-পাইলট) সাব্বির এনামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব ওই রিমান্ড মঞ্জুর করেন। এ সময় তার সঙ্গে গ্রেফতার বাকিদেরও বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়।

এদের মধ্যে পাইলট সাব্বিরের মা সুলতানা পারভীনের পাঁচ দিন এবং আসিফুর রহমান আসিফ ও মো. আলমের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

মিরপুরের দারুস সালাম থানায় বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা র্যাব-৪-এর এসআই মো. আমিরুল ইসলাম প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাইলট সাব্বিরসহ চারজনকে আটক করে র্যাব। তারা রাজধানীর দারুসসালামে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী এবং জেএমবি সদস্য।

বাংলাদেশকে সিরিজ খেলার আমন্ত্রণ জানাবে পাকিস্তান

 গত জুলাই-আগস্টে বাংলাদেশ সফর করার কথা ছিল পাকিস্তানের। নির্ধারিত সেই সফর বাতিল করে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশকে আগামী বছর আমন্ত্রণ জানানোর কথা ভাবছে পিসিবি!

সম্প্রতি ঘরের মাঠে শ্রীলংকা ও বিশ্ব একাদশকে নিয়ে নিরাপদভাবে সিরিজ আয়োজন করার পর থেকেই ধীরে ধীরে ঘরের মাঠে আরও সিরিজ আয়োজনের পদক্ষেপ নিচ্ছে তারা।

পাকিস্তানে গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় শ্রীলংকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি। এর মধ্য দিয়ে জিম্বাবুয়ের পর বড় কোনো দেশকে সেখানে খেলাতে পাঠাল পাকিস্তান।

তারপরে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানালেন, ‘আমরা বাংলাদেশ, একইসঙ্গে দক্ষিণ আফ্রিকাকে আগামী বছর পাকিস্তানে খেলানোর ব্যাপারে চেষ্টা করছি। আশা করছি, আগামী ১২ মাসেই তারা সফর করবে।’

অবশ্য এ প্রসঙ্গে বিসিবির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তাই এই মুহূর্তে আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে সঙ্গে নিয়েই সিরিজ খেলার কথা ভাবছে পাকিস্তান। এই দুই দেশই সম্প্রতি টেস্ট স্ট্যাটাস পেয়েছে। আর আইরিশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে আগামী এক বছরের মধ্যেই তাদের প্রথম টেস্টটি খেলবে পাকিস্তানের সঙ্গে।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকার টিম বাসে জঙ্গি হানার পর থেকেই ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারেনি পাকিস্তান। বড় দেশগুলো নিরাপত্তাহীনতায় সেখানে খেলতে আর রাজি হয়নি। যদিও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবশেষে ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে পেরেছে দেশটি। যাতে ভূমিকা ছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির।

কাকরাইলে নিজ বাসায় মা-ছেলে খুন



রাজধানীর কাকরাইলে নিজ বাসায় নৃশংস খুন হয়েছেন মা ও ছেলে।

আজ বুধবার সন্ধ্যায় কাকরাইলের ভিআইপি রোডে রাজমনি ইশা খাঁ হোটেলের বিপরীতে ৭৯/১ নম্বরে মায়া কানন নামক ছয়তলা বাড়ির পাঁচতলা থেকে মা ও ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার হয়।

নিহতের নাম শামসুন্নাহার ও তার ছেলে শাওন।

দুইজনকেই দুর্বৃত্তরা গলা কেটে ও কুপিয়ে হত্যা করে।

তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে বাড়ির কেউ কিছু জানাতে পারেনি।

ঘটনার পর পরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটে আসে। গভীর রাত পর্যন্ত তারা ঘটনাস্থল ঘিরে রাখে।

ঘটনাস্থল সূত্র জানায়, মায়া কানন নামে ওই ছয়তলা বাড়ির মালিক আব্দুল করিম। তিনি একজন ব্যবসায়ী। ভবনের পাঁচতলায় স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। অন্যান্য ফ্লাট ভাড়া দিয়েছেন। ঘটনার সময় বাড়ির মালিক আব্দুল করিম বাড়িতে ছিলেন না। স্ত্রী-সন্তান খুনের খবর শুনে তিনি বাড়িতে ছুটে আসেন।

ওই বাড়ির বাসিন্দা স্বপন নামে এক তরুণ জানান, সন্ধ্যার কিছু পড়ে হঠাৎ উপরে চিৎকার শুনা যায়। বাড়ির দারোয়ান নোমান চিৎকার করে লোকজনকে ডাকতে থাকে। এসময় তারা কয়েকজন মিলে উপরে যান। দেখেন চারতলার সিঁড়িতে শাওনের রক্তাক্ত লাশ পড়ে আছে। তার গলা কাটা। এছাড়া হাতে ছুরিকাঘাত রয়েছে।

এসময় পাঁচতলা থেকে কাজের লোক রাশিদা চিৎকার করতে থাকে।

তারা পাঁচতলায় গিয়ে দেখেন বাড়ির মালিকের স্ত্রী শামসুন্নাহারও রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। জায়নামাজের উপড়ে পড়ে ছিলেন তিনি। তাকেও গলা কেটে হত্যা করা হয়েছে।

একই সময় তারা বাসার রান্নাঘরে আটকা পড়া গৃহকর্মী রাশিদাকে অক্ষাত অবস্থায় উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের খবরের পর পরই ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থার সদস্যরা ছুটে আসে। তারা ঘটনাস্থল ঘিরে রাখে। আলামত নষ্টের আশঙ্কায় ওই বাসায় কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।

কে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিক পুলিশ জানাতে পারেনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার এহসান ফেরদৌস নয়া দিগন্তকে জানান, আমরা ঘটনাস্থলে আছি। খোঁজখবর নিচ্ছি। হত্যাকাণ্ডের ব্যাপারে এখন পর্যন্ত কেউ কিছু জানাতে পারেনি।

পুলিশের অপর এক সদস্য জানান, বাসার গৃহকর্মী, বাড়ির দারোয়ানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি জানান, গৃহকর্মীর দাবি রান্নাঘরে কাজ করার সময় কে বা কারা তাকে দরজা বন্ধ করে তাকে ভেতরে আটকে রাখে। এরপর সে ভেতরে চিৎকার ও মারামারি শুনতে পায়।

বিমানের পাইলটসহ চার আসামি রিমান্ডে

রাজধানীর দারুসসালাম থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট সাব্বির, তার মা সুলতানাসহ চার আসামিকে রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ আমিরুল ইসলাম তাদেরকে ঢাকার সি.এম.এম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম শুনানি শেষে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

যাদের রিমান্ড দেয়া হয়েছে তারা হলেন- বিমানের পাইলট সাব্বিরকে সাত দিন, তার মা সুলতানাকে পাঁচ দিন এবং আসিফুর রহমান আসিফ ও মোঃ আলম প্রত্যেককে ছয় দিন।

রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্য নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা।
বিমানের আগে সাব্বির রিজেন্ট এয়ারলাইন্সে পাঁচ বছর কাজ করেন। সর্বশেষ সোমবার সন্ধ্যায়ও তিনি বিমানের ঢাকা-কলকাতা-ঢাকার একটি ফ্লাইট পরিচালনা করেন।

গ্রেফতারকৃত পাইলট সাব্বির এমাম সাব্বির (৩১) দারুস সালামের বর্ধনবাড়ি এলাকায় থাকেন। তিনি ২০০৯ সালে বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে বিমান চালানোর প্রশিক্ষণ নেন। ২০১০-১৪ পর্যন্ত রিজেন্ট এয়ারলাইন্সে চাকরি করেন। এ সময় স্পেন থেকে বিশেষ প্রশিক্ষণ নেন তিনি। ২০১৪ সাল হতে তিনি বাংলাদেশ বিমানের পাইলট হিসেবে চাকরিরত।
তিনি দুবাই, কাতার, মাসকাট, সিঙ্গাপুর, মালেয়েশিয়া, থাইল্যান্ড এবং দেশের আভ্যন্তরীণ রুটের ফ্লাইট ছাড়াও অন্যান্য আরো অনেক দেশে বিমানের পাইলট হিসেবে কাজ করেন।

সম্প্রতি র‌্যাবের ঘিরে রাখা দারুস সালামের আস্তানায় বিস্ফোরণে নিহত আবদুল্লাহর সাথে তার ঘনিষ্ঠতা ছিল। এ ছাড়াও নব্য জেএমবির শীর্ষ নেতা সারোয়ার জাহানের কাছ থেকে বায়াত গ্রহণ করেন সাব্বির।

গুলশান হামলার আগে ও পরে আবদুল্লাহ, গ্রেফতারকৃত পাইলট সাব্বির, সারোয়ার একত্রে নাশকতার পরিকল্পনা করেন।
পরিকল্পনার অংশ হিসেবে গ্রেফতারকৃত পাইলট সাব্বির বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বাসভবনে আঘাতের অথবা বিমানের যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন।

তার চাকরির ভাতা বাবদ ১০ লাখ টাকা পাওয়ার কথা ছিল এবং টাকাগুলো পেলেই সংগঠনে দান করবেন বলে আবদুল্লাহকে কথা দিয়েছিলেন তিনি।

আসামিরা কেন এ ধরনের কাজের সাথে যুক্ত হয়েছে তার মূল রহস্য উদঘাটন ও সহযোগীদের গ্রেফতারের জন্য ১০ দিন করে রিমান্ডে নেয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

শনিবার থেকে ৪ কোটি ৬ লাখ শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে

আগামী শনিবার থেকে দেশের পাঁচ থেকে ১৬ বছর বয়সী চার কোটি ছয় লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদিত এসব কৃমিনাশক নিরাপদ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

দুই ধাপে স্কুলগামী, স্কুল বহির্ভূত এবং স্কুল থেকে ঝড়ে পড়া প্রতিটি শিশুকে একডোজ কৃমিনাশক (মেবেন্ডাজল) বিনামূল্যে খাওয়ানো হবে।

৪ থেকে ৯ নভেম্বর দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ থেকে ১২ বছর বয়সী সব শিশুকে এবং দ্বিতীয় ধাপে ১৬ থেকে ২৩ নভেম্বর দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত ১২ থেকে ১৬ বছর বয়সী শিশুকে ওই ওষুধ খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, পাঁচ থেকে ১৪ বছরের শিশুদের মধ্যে কৃমি সংক্রমণের হার সবচেয়ে বেশি। চলতি বছরের এপ্রিল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের সহায়তায় ১২ থেকে ১৬ বছর বয়সী শিশুদেরও কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃমির ওষুধ খেলে বমি বমি ভাব হতে পারে। এছাড়া পেট ও মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। এগুলো বড় ধরনের কোনো সমস্যা নয় এবং এগুলো দীর্ঘক্ষণ থাকে না।

অধ্যাপক ডা. আবুল কালাম আজদ বলেন, কৃমি নিয়ে মানুষের মধ্যে এখনও এক ধরণের আশঙ্কা কাজ করে। কৃমিনাশক ওষুধগুলো খাওয়ানো হচ্ছে তা মানসম্মত। ওষুধের মান নিয়ে কোনো সংশয় নেই। কৃমিনাশক খাওয়ার পর কোনো উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের কাছে যাবার পরামর্শ দেন তিনি।

খালি পেটে কৃমিনাশক ওষুধ না খাওয়া, ওষুধ খাওয়ার পর বেশিক্ষণ রোদে না থাকা, পিটি বা প্যারেড না করার পরামর্শ দেন ডা. সানিয়া তাহমিনা।

আগেরবার কৃমির ওষুধ খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার বিষয়টিকে ‘গণ মনস্তাত্বিক সমস্যা’ (ম্যাস সাইকোজোনিক ইলনেস) উল্লেখ করে তিনি বলেন, দেখা গেছে, মাধ্যমিক স্কুলের শিশুদের একজনের দেখাদেখি অন্যরাও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। অক্টোবর মাসে এই সপ্তাহ উদযাপন করার কথা থাকলেও পর্যাপ্ত ওষুধ মজুদ না থাকায় তা পিছিয়ে নভেম্বর মাসে পালিত হচ্ছে বলেও জানান তিনি।

JSC পরীক্ষা দিতে গিয়ে স্কুল এর ছাত্র ছাত্রীরা নিহত হয়!!!!!!!

এই মাত্র পাওয়া খবর
ব্রাক্ষণবাড়িয়া বীরগাঁও স্কুল এর ছাত্র ছাত্রীরা নৌকা দিয়ে কৃষ্ণনগর স্কুলে JSC পরীক্ষা দিতে যাওয়ার সময় নৌকা ডুবে এখন পর্যন্ত ১০ জন নিখুজ আছে...
আর ২ জনকে মৃত পাওয়া গেছে...(ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহির রাজিউন)

Pattinson set for spinal surgery

Injury-prone Australia quick bowler James Pattinson is set to have spinal surgery in a last-ditch effort to fix a recurring problem that has dogged him for years.

A lower back stress fracture kept the 27-year-old out of Australia's recent tour to Bangladesh and he will also miss the upcoming Ashes series against England.

Cricket Australia's sports science chief Alex Kountouris said they were talking with several New Zealand specialists, including one who helped save paceman Shane Bond's career.

"He's got four stress fractures that haven't healed since his teenage years," Kountouris told The Australian newspaper Wednesday of Pattinson.

"What he's doing is getting bone stress on the healthy part of the bone. And that one part of the bone keeps breaking."

CA medical staff have yet to sign off on spinal surgery as the best option, but "we're a long way down the track of looking at it".

"It doesn't sound like there's a lot to lose," said Kountouris.

"There's obviously some complications that could possibly happen, there's concerns with any sort of surgery, but that's probably the way we're going to go."

Injuries have limited Pattinson to 17 Tests since his 2011 debut and he has not played since July 1 when he represented Nottinghamshire in the final of England's one-day tournament against Surrey at Lord's.

Cricketer Taskin gets married

Bangladesh national team pacer Taskin Ahmed has tied the knot with his long-time friend Syeda Rabeya Naima.

The pacer got married on Tuesday night hours after he and his team-mates returned home from the South Africa tour.

Taskin confirmed this to Prothom Alo on Tuesday night.

The 22-year-old pacer did not say anything more. But, his father said, “The match was made long ago. But the programme was held all on a sudden.”Bangladesh ODI skipper Mashrafe Bin Mortaza attended the marriage programme with his family.

Taskin invited all of his fellow cricketers, but most of them could not attend the marriage programme due to practice session for their respective BPL teams.

https://www.facebook.com/share/v8rScxfmcdXsCUdb/?mibextid=qi2Omg 🔥 Canva Pro মাত্র ৪৯ টাকায়। 🔥 ✅ আগে ডেলিভারি নিবেন পরে পেমেন্ট করবেন। ...